
ফারুক আহম্মেদ সুজনঃ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির বাইপাস সার্জারী আগামীকাল ২০ মার্চ বুধবার সিঙ্গাপুর সময় সকাল দশটায়। মন্ত্রীর রোগমুক্তি কামনায় মঙ্গলবার বাদ যোহর নামাজের পরে বিআরটিএ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান এর নির্দেশনায় সদর কার্যালয়সহ মিরপুর, ইকুরিয়া ও উত্তরা বিআরটিএ সহ সারদেশে সকল বিআরটিএ প্রাঙ্গন মসজিদে মসজিদে বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সফল ভাবে বাইপাস সার্জারী করে দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। ঢাকায় বিআরটিএতে
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিআরটিএ ঢাকা বিভাগের উপ-পরিচালক শফিকুজ্জামান ভূঞা, মেট্টো সার্কেল-১ এর সহকারী পরিচালক, ফারহানুল ইসলাম, মোহাম্মদ রফিকুল ইসলাম, মুহাম্মদ মোরশেদুল আলম,আলী আহসান মিলন,মোহাম্মদ নাছির উদ্দিন, আবুল হাসান, মেট্টো সার্কেল-২ এর সহকারী পরিচালক নূরুল ইসলাম, হারুনুর রশিদ । মেট্টো সার্কেল-৩ এর সহকারী পরিচালক শহিদুল আজম, শেখ মোহাম্মদ ইমরান, মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন মোটরযান পরিদর্শক নাসিম হায়দার, আফজাল হোসেন,মোহাম্মদ তৌয়হা,সাইফুল ইসলাম,মাহবুবুর রহমান, সহ সারাদেশে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ।
বাংলার খবর ডেস্ক : 















