অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পর্নো কেলেঙ্কারিতে ইউটিউবারের ১০ বছরের জেল

ডেস্ক : কিশোরীদের দিয়ে পর্নো ভিডিও নির্মাণের অভিযোগে মার্কিন ইউটিউবার অস্টিন জোনাসকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (০৩ মে) ইউটিউবে গায়ক হিসেবে জনপ্রিয় ২৬ বছর বয়সী এই তারকাকে কারাদণ্ড দেওয়া হয়।

মামলার প্রসিকিউটর বলেন, মডেলিংসহ অন্যান্য সুবিধা দেওয়ার নাম করে কিশোরীদের অডিশন নিচ্ছিলেন অস্টিন। সে সময়ই তিনি কিশোরীদের দিয়ে আপত্তিকর কাজ করিয়ে নেন। এসব কাজ করিয়ে নেওয়ার জন্য অষ্টিন কিশোরীদের বিভিন্ন প্রলোভন দেখাতেন এবং বাধ্য করতেন।

২০১৭ সালে ইউটিউবে একটি ভিডিওতে দেখা যায়, গান গাইছেন অস্টিন। ওই গানের মধ্যেই কিশোরীদের যৌনতা সংক্রান্ত বিষয়াদি দেখানো হয়। অভিযোগ ওঠার পর অস্টিনকে আটক করে পুলিশ। এরপর চলতি বছরের শুরুতেই তিনি দোষী সাব্যস্ত হন।

আমেরিকার একটি আদালতের বিচারক সাফ জানিয়ে দেন, এটা চাইল্ড পর্নোগ্রাফি। মামলার নথিতে বলা হয়, অস্টিনের প্রলোভনে এ পথে আসা অন্তত ছয়জন কিশোরীকে চিহ্নিত করা গেছে। আরো অন্তত ৩০ জনকে ফাঁদে ফেলেছিলেন অস্টিন।

অষ্টিনের আইনজীবী বলেন, এই মামলার ফলে অবসাদে ভুগছেন অস্টিন। এমনকি তার মানসিক স্বাস্থ্যেরও ক্ষতি হয়েছে। সাজা কমিয়ে পাঁচ বছর করার অনুরোধ জানালেও কাজ হয়নি। বিচারক ১০ বছরের কারাদণ্ড দেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পর্নো কেলেঙ্কারিতে ইউটিউবারের ১০ বছরের জেল

আপডেট টাইম : ০৪:৩৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯