পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদপুরের মেঘনায় অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের তিন শতাধিক যাত্রী

ডেস্ক: চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় বালুভর্তি কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ এমভি গৌরি অব শ্রীনগর-২ তলা ফেটে গেলে সারেংয়ের বুদ্ধিমত্তায় লঞ্চটি দ্রুত তীরে ভিড়াতে সক্ষম হয়। এতে অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের তিন শতাধিক যাত্রী।

লঞ্চের মালিক মো: কামরুল ইসলাম জানান, যাত্রীবাহী লঞ্চ এমভি গৌরি অব শ্রীনগর-২ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে প্রায় তিনশত যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয়। রাত ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো পাশের দিক থেকে লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে যায়। পরে লঞ্চে পানি প্রবেশ করতে থাকলে ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলা হুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটিকে খবর দিলে তারা ঘটনাস্থলে আমার লঞ্চের যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত ১০টায় মোহনপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। একটি কার্গোর সাথে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ এমভি গৌরীর তলা ফেটে যায়। তবে কোনো যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি। আমরা যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নেই। পরে আরেকটি লঞ্চ খবর দিয়ে আনা হলে যাত্রীরা তুলে গন্তব্যে রওনা হয়।

চাঁদপুর নৌপুলিশের ইনচার্জ মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, লঞ্চটির তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেন। যার কারণে যাত্রীদের কোনো সমস্যা হয়নি। বর্তমানে তলা ফেটে যাওয়া লঞ্চটি চরে উঠিয়ে রাখা হয়েছে।

মতলব উত্তর উপজেলার নির্বাহী অফিসার শরমিন আক্তার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদপুরের মেঘনায় অল্পের জন্য রক্ষা পেলো লঞ্চের তিন শতাধিক যাত্রী

আপডেট টাইম : ০৭:৩৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯