অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

ডেস্ক : একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০১৯ সালের বাজেট অধিবেশন আগামী ১১ জুন মঙ্গলবার বিকেল ৫টায় শুরু হবে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৩ মে এ অধিবেশন আহবান করেছেন।

এ অধিবেশনে আগামী ১৩ জুন বৃহস্পতিবার ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করার কথা রয়েছে। ইতোমধ্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট পেশের এ তারিখ ঘোষণা করেন। ফলে বাজেট অধিবেশন হিসাবে সংসদের তৃতীয় অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশন গত ২৪ এপ্রিল শুরু হয়ে ৫ কার্যদিবস চলে। দ্বিতীয় অধিবেশনে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়।

এছাড়া ওই অধিবেশনে সংসদ কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে সাধারণ আলোচনা শেষে সন্ত্রাস-যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

ওই অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করে অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দুজন সংসদ সদস্যও ওই অধিবেশনে অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

একাদশ সংসদের বাজেট অধিবেশন শুরু মঙ্গলবার

আপডেট টাইম : ০৬:৪৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯