পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইলটের এমন ভুল করা উচিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা জানতে পেরেছি পাইলট ভুল করে পাসপোর্ট নেননি। তবে তার এমন ভুল করা উচিত হয়নি, যেহেতু এটি প্রধানমন্ত্রীর বিমান।

ইমিগ্রেশন পুলিশেরও উচিত ছিল পাসপোর্টটি দেখা। তার গাফিলতির কারণে ইমিগ্রেশনের একজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।’

শনিবার দুপুরে র্যাব সদর দফতরে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাইলট ভুল করেই এটা করেছেন। বিমানবন্দরে দুই-তিন জায়গায় চেক হয়।

তারপরও উনি চলে গেছেন। আমাদের ইমিগ্রেশনে তিনি ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন। ইমিগ্রেশন পুলিশ জেনারেল ডিক্লারেশন দেখেছেন। পাসপোর্ট দেখতে চাইলে সব সময় পাইলটরা বলেন, পকেটে আছে। তারপরও আমাদের ইমিগ্রেশন পুলিশের গাফিলতির কারণে পুলিশ প্রধান ইতোমধ্যে তাকে সাসপেন্ড করেছেন। এখানে গাফিলতি হয়েছে। তবে আমি বলবো এটা প্রধানমন্ত্রীর বিমান, তাই এই ভুলটা করা পাইলটের উচিত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা তদন্ত করছি। তদন্তের পর বিস্তারিত আরও জানা যাবে। ঈদের সময় নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, সারাদেশে নিরাপত্তা ভালো ছিল, দেশের জনগণ সুন্দরভাবে ঈদ উদযাপনে করেছে। নিরাপত্তাবাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতা ছিল।

ঈদযাত্রায় মানুষের ভোগান্তি কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাস্তাঘাট মোটামুটি ক্লিয়ার ছিল। শুধু সিরাজগঞ্জ বাইপাসে একটু সমস্যা ছিল। তারপরও মানুষ সুন্দরভাবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন।

প্রসঙ্গত, গত বুধবার পাসপোর্ট ছাড়াই বিদেশ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমানের বোয়িং ৭৮৭ উড়োজাহাজ নিয়ে যান ক্যাপ্টেন ফজল মাহমুদ। কিন্তু পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণে যাওয়ায় দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে ক্যাপ্টেন ফজল মাহমুদকে আটকে দেয় কাতার ইমিগ্রেশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পাইলটের এমন ভুল করা উচিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০১৯