অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

আজ ইতিহাসের বড় বাজেট পাস হচ্ছে

ডেস্ক: ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হচ্ছে আজ। বাজেট পাসের পর সন্ধ্যায় বাজেট-উত্তর নৈশভোজের আয়োজন করা হয়েছে। যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের এ বাজেট কার্যকর হবে।

৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ লাখ ১১ হাজার ৬৮৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত উন্নয়ন বাজেটের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি। পরিচালন ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ১০ হাজার ২৬২ কোটি টাকা। এর মধ্যে ৬০ হাজার ১০৯ কোটি টাকা ব্যয় হবে শুধু প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে। প্রস্তাবিত বাজেটে ৩ লাখ ৭৭ হাজার ৮১০ কোটি টাকা রাজস্ব আহরণ প্রাক্কলন করা হয়েছে। চলতি ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে কর ও কর-বহির্ভূত খাত থেকে রাজস্বের লক্ষ্য ধরা হয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২৮০ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে সবচেয়ে বেশি রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ খাত থেকে রাজস্ব প্রাক্কলন করা হয়েছে ১ লাখ ২৩ হাজার ৬৭ কোটি টাকা, যা চলতি অর্থবছরের তুলনায় ১৭ দশমিক ২১ শতাংশ বেশি। এছাড়া আমদানি শুল্ক থেকে ৩৬ হাজার ৪৯৮ কোটি, সম্পূরক শুল্ক থেকে ৪৮ হাজার ১৫৩ কোটি, রফতানি শুল্ক থেকে ৫৪ কোটি, আবগারি শুল্ক থেকে ২ হাজার ২৩৯ কোটি এবং অন্যান্য কর ও শুল্ক থেকে ১ হাজার ৬৭৭ কোটি টাকা আয়ের প্রাক্কলন করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। বাজেটে আয়ের উৎস হিসেবে বৈদেশিক অনুদানের ওপর নির্ভরতা রয়েছে। কিছুটা বেড়েছেও এ নির্ভরতা। অনুদানের পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে বাড়িয়ে ৪ হাজার ১৬৮ কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে জিডিপির ৫ শতাংশ ঘাটতি ধরা হয়েছে। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ঘাটতি দাঁড়াবে ১ লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা, যা চলতি অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেশি। ঘাটতি অর্থায়নে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা সংগ্রহ করা হবে অভ্যন্তরীণ উৎস থেকে। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ৪৭ হাজার কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে। সঞ্চয়পত্র থেকে আয়ের লক্ষ্যমাত্রা কমিয়ে ব্যাংকিং খাত থেকে অর্থায়ন বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রস্তাবিত বাজেটে। ঘাটতি অর্থায়নে বৈদেশিক উৎস থেকে প্রায় ৬৪ হাজার কোটি টাকার সংস্থান করা হবে। প্রস্তাবনায় সামগ্রিকভাবে বৈদেশিক ঋণের পরিমাণ চলতি অর্থবছরের চেয়ে ২১ হাজার ৫০৭ কোটি টাকা বেশি ধরা হয়েছে। মোট ৭৫ হাজার ৩৯০ কোটি টাকা বৈদেশিক ঋণের মধ্যে ১১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয় হবে আগের ঋণ পরিশোধেই।

বাজেটের ওপর সমাপনী বক্তৃতায় গতকাল অর্থমন্ত্রী বলেন, এ বাজেট শুধু একটি বছরের জন্য নয়। বাজেটটির ফাউন্ডেশন এ বছর। কিন্তু বাজেটের সুফল ২০৪১ সাল পর্যন্ত অর্জন করতে পারব। সেভাবে আমরা বাজেটটি প্রণয়ন করেছি।

এদিকে বড় ধরনের কোনো সংশোধনী ছাড়াই অর্থবিল-২০১৯ পাস হয়েছে। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলটি পাসের প্রস্তাব করলে, তা কণ্ঠভোটে পাস হয়।

চলতি অর্থবছরে মূল বাজেটের আকার দাঁড়ায় চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী, রাজস্ব আদায় করতে না পারা এবং উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায়, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় চার লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা। অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

আজ ইতিহাসের বড় বাজেট পাস হচ্ছে

আপডেট টাইম : ০৫:২৯:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯