
বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান’কে নিয়ে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে মিথ্যাচার, একটি ফেসবুক পেজে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বিআরটিএ কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
অভিযোগ রয়েছে, ওই মহলটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে। বেনামি ও মিথ্যা অভিযোগ করেছে। “যার কোনো দালিলিক প্রমাণ নেই” পাশাপাশি কিছু অসাধু ব্যক্তি ও নামধারী নিবন্ধনহীন অনলাইন ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানোরও অভিযোগ করা হয়েছে।
এ ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিআরটিএ ঢাকা মেট্রো-১ সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান ।
বাংলার খবর ডেস্ক : 






















