পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু

ডেস্ক: সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু হয়েছে। বুধবার রাত ১১টায় আশকোনা হজক্যাম্পে ৪১৯ হজযাত্রীর ইমিগ্রেশন শুরু হয়। ইহরামের সাদা কাপড় পরিহিত হজযাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করছেন।

ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা রাত ১২টায় জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম হজ ফ্লাইটটি (বিজি-৩০০১) রুট টু মক্কা ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত। এ ফ্লাইটটি সকাল সোয়া ৭টায় সৌদি আরবের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে।

তিনি জানান, আশকোনা হজক্যাম্পে ইমিগ্রেশন শেষে ৪১৯ হজযাত্রীকে শাহজালাল বিমানবন্দরে যেখানে সৌদি ইমিগ্রেশন হবে সেখানে নিয়ে যাওয়া হবে। সেখানে আরেক দফা ইমিগ্রেশন শেষে যাত্রীরা বিমানে উঠবেন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজার জনসহ মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন পবিত্র হজ পালন করবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সরকারি ব্যবস্থাপনার প্রথম ফ্লাইটের হজযাত্রীদের ইমিগ্রেশন শুরু

আপডেট টাইম : ০৪:০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯