অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি আটক

ডেস্ক: মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের চলমান অভিযানে বাংলাদেশিসহ ৫২৫ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি বিন দাউদের নেতৃত্বে ১৭৫ জন অভিবাসী বিভাগের কর্মকর্তা ও এসএসএম, জিপিএনসহ মোট ২৪৭ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন।

ইমিগ্রেশন বিভাগ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে ৩টায় নগরীর কোটা রায়া, জালান সিলাং বাস স্টেশন ও পুডু এলাকার অলি-গলিতে ব্যাপক অভিযান শুরু করে সংশ্লিষ্ট বিভাগ। এ সময় অবৈধদের পাশাপাশি বৈধরাও পালাতে থাকেন।

দীর্ঘ সময় পরিচালিত এ অভিযানে এক হাজার ৭০৯ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে। এর মধ্য থেকে ৩০০ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫২৫ জন অবৈধ অভিবাসীকে আটক করে।

ইমিগ্রেশন প্রধান দাতুক দাতু ইন্দিরা খাইরুল দাজাইমি জানান, আটকদের কাছে বৈধ কোনো নথিপত্র না থাকায় এবং ভিসা আইন অনুযায়ী নির্দিষ্ট স্থানে কাজ না করায় তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর ধারা ৬ (১) (সি) এর অধীনে আরও ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মালয়েশিয়ায় ৩০০ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০২:৩৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০১৯