অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে প্রতিবন্ধীসহ পাঁচজনের মৃত্যু

ডেস্ক: কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে এক প্রতিবন্ধীসহ চারজন মারা গেছে। এছাড়াও পুকুরের পানিতে ডুবে মারা গেছে অপর এক শিশু। সোমবার তাদের মৃত্যু হয়।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরির্দশক বাবুল কুমার জানান, সোমবার বন্যার পানিতে তিনজনের মারা যাওয়ার খবর দিয়েছে স্বাস্থ্য কর্মীরা। এরা হলেন- চিলমারী ইউনিয়নের ঢুষমারা থানার গাছবাড়ী এলাকার মাইদুলের ১৮ মাসের কন্যা মনি খাতুন। সে খেলতে খেলতে পানিতে পরে মারা যায়। অষ্টমীর চরের খর্দ্দ বাঁশপাতারী গ্রামের ফরিদুল ইসলামের ৯ মাস বয়সী ছেলে হাসানুল হক চৌকি থেকে পানিতে পড়ে মারা যায় এবং রানীগঞ্জ থানার চুনমুল পাড়ার প্রতিবন্ধী বীথি (১০) পানিতে ডুবে মারা যায়।

অপরদিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্যাপারীগ্রামে বাড়ির পেছনে খেলতে গিয়ে হাবিবুল্লাহ (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে ওই গ্রামের কৃষক মাহবুরের ছেলে। হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এছাড়াও ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আটোয়াটারী গ্রামের লোকমানের মেয়ে আলো খাতুন (৩) পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আরজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে প্রতিবন্ধীসহ পাঁচজনের মৃত্যু

আপডেট টাইম : ০৫:১৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯