অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৮

ডেস্ক: কক্সবাজার থেকে ফেরার পথে ফেনীর লেমুয়ায় একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভোরে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাওসার।

তিনি জানান, গত তিন দিন আগে হতাহতরা নারায়ণগঞ্জ থেকে পিকনিকের উদ্দেশে কক্সবাজারে যায়। সেখান থেকে ফেরার পথে বৃহস্পতিবার ভোরে তাদের বহনকারী প্রাইম পরিবহনের বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ছয়জন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৮

আপডেট টাইম : ০৬:৩৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯