অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ৬ জনের ব্যাংক হিসাব জব্দ

ডেস্কঃ সদ্য বিদায়ী যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ছাড়াও গ্রেফতারকৃত দুই ওয়ার্ড কাউন্সিলর, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও যুবলীগের তিন নেতা এবং তাদের স্ত্রী ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সংশ্লিষ্ট ব্যাংকে এ সংক্রান্ত আলাদা চিঠি পাঠানো হয়েছে। এর ফলে এসব ব্যক্তি-প্রতিষ্ঠান কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর করতে পারবেন না।

এরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা আবু কাওসার, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর ও মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিজান ওরফে পাগলা মিজান, ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারেকুজ্জামান রাজিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ, যুবলীগের দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান এবং যুবলীগ নেতা কেএম মাসুদুর রহমান এবং তাদের স্ত্রী-পরিবারের সদস্যরা।

কর ফাঁকির সন্ধানে প্রতিনিয়ত ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করে সিআইসি। তবে সম্প্রতি ক্যাসিনো কাণ্ড আর সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের পর তৎপরতা বেড়ে যায়। এ পর্যন্ত ২০ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করেছে সিআইসি।

এর আগে, ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট, নুর নবী চৌধুরী শাওন এমপি, সেলিম প্রধান, জি কে শামীম, খালেদসহ বেশ কয়েকজন ও তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

স্বেচ্ছাসেবক লীগ সভাপতিসহ ৬ জনের ব্যাংক হিসাব জব্দ

আপডেট টাইম : ০৫:১০:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯