অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শেখ হাসিনার জাতিসংঘ ভাষণের সমালোচনা করলেন মান্না

বাংলার খবর২৪.কমno-mahmudur-rahman-manna-pic-1_52944 : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে যে ভাষণ দিয়েছেন তার সমালোচনা করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুল রহমান মান্না।

মান্না বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে শান্তি রক্ষার কথা বলেন। তিনি সেখানে গিয়ে বলেন, বাংলাদেশ শান্তি রক্ষার মডেল। অথচ আজ বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারছে না।

সারা দেশে গুম খুনের কথা উল্লেখ করে মান্না আশংকা প্রকাশ করে বলেন, ঈদের আর মাত্র ৯ দিন বাকি , ঈদে জনগণ তাদের জানমাল নিয়ে বাড়িতে যাবে এবং ভালোভাবে ফিরে আসতে পারবে কিনা সেই নিশ্চয়তা কি দিতে পারবে সরকার?

তিনি বলেন, এই অবৈধ ভ- সরকারের সময়ের প্রতি কোন জ্ঞান নেই। তারা সংবিধান রক্ষার নির্বাচন করছি এ ধরনের অনেক কথাই বলেছেন।

কিন্তু এখন আবার বলা শুরু করেছেন বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত তথাকথিত ভোটার বিহীন নির্বাচনের পর দেশের মানুষ তা মেনে নিয়েছে এবং দেশে শান্তি বিরাজ করছে তথা দেশে শান্তি প্রতিষ্ঠিত আছে ।

মিথ্যাচারের একটা শেষ থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাউথ বাংলা ডেভেলপমেন্টের আয়োজনে নৌ,সড়কও রেলপথে নিরাপদে যাতায়াতের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন কামাল উদ্দিন আহম্মেদ ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শেখ হাসিনার জাতিসংঘ ভাষণের সমালোচনা করলেন মান্না

আপডেট টাইম : ০৯:২৭:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৪