অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কলার দাম ১ কোটি টাকা!

ডেস্ক: বইয়ের তাক। সেখানে সারি সারি সাজানো রয়েছে বই। তার উপরে দেওয়ালে টেপ দিয়ে আটকানো রয়েছে একটি কলা। সেই কলা বিক্রি হল ৮৫ লাখ টাকায়!

দেওয়ালের মধ্যে কলাটি রাখা হয়েছিল আর্ট বাসেল মিয়ামি বিচ নামের একটি আর্ট শো-তে। বিখ্যাত ইতালীয় শিল্পী মাউরিজিয়ো ক্যাটেলান পরিকল্পনা করেছিলেন এই আর্টের। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। এই আর্টের জন্য ব্যবহৃত কলা মিয়ামির একটি মুদি দোকান থেকে কেনা হয়েছিল বলে জানা গেছে।

মিয়ামিতে বিক্রি হলেও এই শিল্পকলার প্রথম প্রদর্শন হয়েছিল প্যারিসের পেরোটিন গ্যালারিতে। সেই গ্যালারির মালিক ইমানুয়েল পেরোটিন বলেছেন, “এই শিল্পকর্মটি বোঝাচ্ছে যে, আমরা কোনও বস্তুর মূল্য কীভাবে নির্ধারণ করি এবং কোনগুলোকে মূল্যবান হিসেবে ধরি।”

সেই শিল্পকর্মই মিয়ামিতে বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১ লাখ ৭৬ হাজার টাকা। আর ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫ লাখ টাকা। সূত্র: আনন্দবাজার

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কলার দাম ১ কোটি টাকা!

আপডেট টাইম : ০৯:৫৮:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯