পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস পাকিস্তান’

ডেস্ক : নিজেই চালাচ্ছিলেন গাড়ি। মাঝপথে গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই প্রাণ হারান ২০১২ সালে মিস পাকিস্তান ওয়ার্ল্ড খেতাব জেতা জানিব নাভিদ (৩২)।

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের প্রন্স জর্জ’স কাউন্টিতে গত রোববার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় স্থানীয় পুলিশ। জানা যায়, ‘মার্সিডিজ সিএল২’ গাড়িটি ব্যস্ত সড়কেই উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে নাভিদ একাই ছিলেন। খবর ম্যাগাজিন পিপল।

ম্যারিল্যান্ড পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে, নাভিদ মদ্যপ অবস্থায় ছিলেন না। তবে ঘটনার সব কিছু এখনো খোলসা করা হয়নি। এখনো তদন্ত চলছে।

নিউইয়র্কের পোমোনা এলাকায় থাকতেন নাভিদ। দেশটির পেস ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে স্নাতক সম্পন্ন করেন তিনি। এরপর কানাডার টরন্টোয় আয়োজিত মিস পাকিস্তান ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেন। ২০১২ সালের ২৪ আগস্ট দশম নারী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান’ খেতাব জেতেন নাভিদ। এর পর ২০১২ সালে মিস আর্থ সুন্দরী প্রতিযোগিতায় পাকিস্তানকে প্রতিনিধিত্ব করেন তিনি। মিস ওয়ার্ল্ড ও মিস ইউনিভার্সের পর তৃতীয় বৃহত্তম সুন্দরী প্রতিযোগিতা মিস আর্থ।

নাভিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও উদ্যোক্তা। এই বিউটি কুঈন প্রসঙ্গে বর্তমান মিস পাকিস্তান ওয়ার্ল্ড সোনিয়া আহমেদ বলেন, মিস পাকিস্তান ওয়ার্ল্ড আয়োজক সংস্থার প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তানকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছিলেন নাভিদ। পাকিস্তানের মাটিতে কোনো সুন্দরী প্রতিযোগিতা আয়োজিত হয় না। তেমন একটি দেশের হয়ে সুন্দরী প্রতিযোগিতা খেতাব জেতা চাট্টিখানি কথা নয়! তার মৃত্যুতে আমরা শোকাহত।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘মিস পাকিস্তান’

আপডেট টাইম : ১১:২১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯