পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ Logo পাটগ্রামে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক Logo লালমনিরহাট সনাকের নতুন সভাপতি ডা. কাসেম আলী, সহসভাপতি আবু হাসনাত রানা Logo সারের দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ, ডিলারের বিরুদ্ধে কালোবাজারির অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে নতুন বাজারে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে রোড শো ও সচেতনতামূলক কার্যক্রম Logo পাটগ্রামের বুড়িমারী সীমান্তে বিএসএফকে লাঠি-সোটা দিয়ে পেটালো বাংলাদেশীরা Logo পাটগ্রামে রংপুর ও পাটগ্রাম সোনালী অতীতের প্রীতি ফুটবল ম্যাচ Logo নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যাত্রাবাড়ী চৌরাস্তায় বিআরটিএ’র রোড শো Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব’

ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেছেন, কেউ আমাকে আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য আমি প্রয়োজনে জীবন দেব। যদি মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে রক্ত ঝরাব। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না।

বাবার স্মৃতি স্মরণ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় আমার বাবা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে তিনি বারবার রক্ত ঝরিয়েছিলেন। আর আমি ইশরাক সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি আল্লাহকে ছাড়া আর কোনো মানুষকে ভয় পাই না।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় গণসংযোগকালে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রীয় শক্তিতে তিনি ভীত নন জানিয়ে ইশরাক বলেন, আমার কোনো রাষ্ট্রীয় শক্তি নাই, পুলিশি শক্তি নাই। আমার শক্তি হচ্ছে জনগণ।

বাবা সাদেক হোসেন খোকার অবদান স্মরণ করে তিনি বলেন, আমার বাবা মাত্র ১৯ বছর বয়সে অস্ত্রহাতে গেরিলা যোদ্ধা হিসেবে জীবনবাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় ক্যাম্প করে তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন। আমার বাবা তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তৎকালীন সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।

কর্মীদের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়াকে আটকিয়ে রেখেছে, এতে আপনাদের খারাপ লাগে না? আপনারা কি প্রতিবাদ করতে ভুলে গেছেন, আপনারা কি কাউকে ভয় পান? আপনারা কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। আজকে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, এই জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে শরিক হয়েছি। এক তারিখে আমরা সেই বিজয় ছিনিয়ে আনব। দেশনেত্রীকে মুক্ত করতে যে আন্দোলনে আমরা শরিক হয়েছি, সেই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে লালমনিরহাটে যুবদলের হুইলচেয়ার বিতরণ

মরতে হয় মরব, রক্ত ঝরাতে হলে ঝরাব’

আপডেট টাইম : ০২:৪৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০