পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা : পরিকল্পনা মন্ত্রী

ডেস্ক : ঢাকাবাসী আরাম-আয়েশে আছেন বলেই সিটি নির্বাচনে ভোট দিতে আসেননি বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আজ শনিবার দুপুরে হবিগঞ্জ সার্কিট হাউসে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সিটি নির্বাচনে যারা ভোট দিতে আসেনি তাদের একটি বড় অংশ বাসায় বসে পোলাও খাচ্ছে। সরকারের ওপর আস্থা বেশি আছে বলেই আরামে খাচ্ছে তারা। সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা।’

তিনি বলেন, ‘শুধু সিলেট নয় সারাদেশের উন্নয়নে কাজ করছে সরকার। বর্তমান সরকার দেশের মানুষকে অত্যন্ত শান্তিতে রেখেছেন যে কারণে সরকারের ওপর বেশি আস্থা রয়েছে জনগণের।’

এ সময় এম এ মান্নান বলেন, ‘হাওর উন্নয়ন বোর্ডের আওতায় সড়ক নির্মাণ, বাঁধ নির্মাণ, নদী খনন ও বনায়ন কর্মসূচি হাতে আছে। বিশেষ করে হাওরের জন্য অনেক প্রকল্প রয়েছে। হাওর এলাকার মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ প্রকল্প গ্রহণ করেছে সরকার। এসব এলাকার মানুষের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে বিশেষ বরাদ্দ দেয়া হচ্ছে। বরাদ্দের মাধ্যমে টিউবওয়েল স্থাপন করা হবে।’

হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান প্রমুখ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সরকার ভালো কাজ করছে এজন্য আরামে ঘুমাচ্ছে ভোটাররা : পরিকল্পনা মন্ত্রী

আপডেট টাইম : ০৫:৩০:০২ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০