অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

র‌্যাবের অভিযানে মিরপুর বিআরটিএ’তে ১৭ দালাল আটক

ফারুক আহমেদ সুজন :বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নিয়ে কাজের নামে হয়রানি ও হেনস্তার অভিযোগে ২০ দালালকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের মধ্যে ১৭ জনের জেল-জরিমানা করা হয়েছে। বাকি তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আটকরা হলেন, রাফি হাওলাদার (২০), খাইরুল ইসলাম (৩২), কবির (৩৮) উজ্জ্বল হোসেন (২৭), খোকন মোল্লা (৪০), ইমরান (২৫), শিপন (২৮), শাহজাহান আলী (৪৭), হাফিজুর রহমান (৪২), মো. মানিক (৫০), সুজন মিয়া (২০), মারুফ বিল্লাহ (২৩), অভিজিৎ মণ্ডল (২৭), ফরহাদ হোসেন রাজন (৩৬), রতন মিয়া (৪৫), সোহেল মিয়া (২৬), জাকির হোসেন (৩৮), অনিক খান (২৩), আলামিন (৩৪) ও ইসমাঈল (২৭)। বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-৪ এর একটি দল। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। আটক ২০ দালালের মধ্যে ১৪ জনকে দুই মাস করে কারাদণ্ড, তিন জনকে ১০ হাজার টাকা করে জরিমানা এবং বাকি তিনজনকে প্রথমবারের মতো মুচলেকা নিয়ে ছেড়ে দেন আনিসুর রহমানের আদালত। র‌্যাব-৪-এর ‘ল’ অফিসার সিনিয়র এএসপি আক্তারুজ্জামান জানান, দালাল চক্রটি বিআরটিএ অফিসে সেবা নিতে যাওয়া মানুষকে নানাভাবে হয়রানি করে আসছিল। তারা ভুয়া ড্রাইভিং লাইসেন্স ও লাইসেন্স নবায়ন, ফিটনেস সার্টিফিকেট তৈরি করে প্রতারণা করতো। এজন্য সেবাগ্রহীতার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিতো। অভিযোগ পাওয়ার র‌্যাব-৪ এর একটি দল তদন্ত করে প্রমাণ পাওয়ায় অভিযানে নামে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

র‌্যাবের অভিযানে মিরপুর বিআরটিএ’তে ১৭ দালাল আটক

আপডেট টাইম : ০৩:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০