পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনা আতঙ্কেও প্রেমের টানে ভারতের যুবকের কাছে ছুটে এলো চীনা তরুণী!

ডেস্ক: মহামারি করোনাভাইরাসে গোটা বিশ্ব যখন আতঙ্কিত, তখন দীর্ঘদিনের এক প্রেমের গল্পের পরিণয় ঘটছে। সাত বছর আগে চীন ভ্রমণের সময় এক চীনা তরুণীর প্রেমে পড়েন ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার এক তরুণ। অবশেষে তারা দুজনে বিয়ে করেছেন। বিয়ের অনুষ্ঠান হয়েছে বরের মেদিনীপুরের বাড়িতে।

বর কাঁথির পশ্চিম পারুলিয়া গ্রামের বাসিন্দা পিন্টু। আর কনে চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা অ্যাঞ্জেল।

জানা যায়, সাত বছর আগে ছোটো মামার হাত ধরে চীনে কাপড়ের ব্যবসা করতে গিয়েছিল পিন্টু। সেখানেই পরিচয় অ্যাঞ্জেলের সঙ্গে। শেষমেশ চার হাত এক করে দেয়ার সিদ্ধান্ত নেয় দুই পরিবার। সেই মতো এক মাস আগে বিয়ের দিনক্ষণ পাকা হয়।

চলতি মাসের ৪ তারিখ বিয়ের দিন ঠিক হয়। স্থির হয়, হিন্দু মতেই হবে বিয়ে। সেই মতো সব ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎই মাঝখান থেকে বাগড়া দেয় মরণঘাতী করোনা ভাইরাস। দিন ১০-১২ আগে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতেই কপালে চিন্তার ভাঁজ পড়ে দুই পরিবারের।

শেষে ঠিক হয়, নির্দিষ্ট দিনেই হবে বিয়ে। কোনো মতে পাত্র ও পাত্রী ভিসা নিয়ে ভারতে চলে আসেন। কিন্তু আটকে পড়ে কনের পরিবার। সেই পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার চার হাত এক হলো অ্যাঞ্জেল ও পিন্টুর।

মঙ্গলবার পিন্টুর কাঁথি-১ ব্লকের পশ্চিম পারুলিয়ার বাড়িতে হয় বিয়ে। বুধবার ছিল বৌভাত। এঞ্জেল সেজেছেন লাল শাড়ি, চেলি, গয়নায়। আর চীন থেকে নবদম্পতিকে মোবাইলের ভিডিও কলে আশীর্বাদ করলেন এঞ্জেলের পরিজনেরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনা আতঙ্কেও প্রেমের টানে ভারতের যুবকের কাছে ছুটে এলো চীনা তরুণী!

আপডেট টাইম : ০২:৫৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০