পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

আমার চেয়ে বড় মাস্তান নেই: শামীম ওসমান

ডেস্ক : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, আমার লোক হলেও অপরাধীদের খাতির করবেন না। আমার সামনে এসে সবাই ফেরেশতা সাজে। আমার কোনো মাস্তান দরকার নেই, লাঠির দরকার নেই, বন্দুকের দরকার নেই। কারণ আমি নিজেই জানি, আমার থেকে বড় মাস্তান আর কেউ নেই।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন মাঠে পুলিশ মেমোরিয়াল ডে আলোচনায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশের উদ্দেশে তিনি এসব কথা বলে।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জে কিছু সংখ্যক প্রশাসনের কারণে আমাদের অনেক লস হয়েছে। আমাদের অন্য কোনো দলকে দমন করার জন্য পুলিশের দরকার নেই। আমরাই যথেষ্ট। ২০০১ সালের আগে পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র না ছিল, তার থেকে বেশি অস্ত্র একা আমার নিজের কাছেই ছিল।

শামীম ওসমান বলেন, রাতের বেলা ডাকলে এখনো ২ লাখ লোক বের করতে এক ঘণ্টা সময় লাগে, ওই ক্যাপাসিটি আমার আছে। ৭৯ সনে জিয়াউর রহমানকে আটকে রাখার লোক আমরা। আমরা জানি কীভাবে আন্দোলন করতে হয়। কীভাবে আন্দোলন ঠেকাতে হয় আমরা জানি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারকে (এসপি) সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করে শামীম ওসমান বলেন, আমি একজন জনপ্রতিনিধি। সংসদ সদস্য হিসেবে নয়, জনগণ হিসেবেই তাদের প্রত্যেকটি কথাই টের পাই। তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চান। তাদের নিয়ে আমি গর্ব করি।

তিনি বলেন, আমার একার পক্ষে নারায়ণগঞ্জকে ঠিক রাখা সম্ভব নয়। আপনাদের সকলকে নিয়েই নারায়ণগঞ্জকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

পুলিশ সুপার মো. জাহিদুল আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন-সোনারগাঁ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

আমার চেয়ে বড় মাস্তান নেই: শামীম ওসমান

আপডেট টাইম : ০৩:০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০