অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বিআরটিএ-পাসপোর্ট অফিসের ৫ দালাল গ্রেপ্তার

ডেস্কঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পাসপোর্টের নরসিংদী অফিসে অভিযান চালিয়ে পাঁচ দালালকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযানকালে চার দালালকে কারাদণ্ড ও একজনকে অর্থদণ্ড দিয়েছে সঙ্গে থাকা ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর সহকারী পরিচালক রেজাউল করিমের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এই অভিযানের কথা নিশ্চিত করেছেন।

দুদক জানায়, নরসিংদী পাসপোর্ট ও বিআরটিএ অফিস কর্তাদের দায়িত্বে অবহেলা, গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদক।

অভিযানকালে পাসপোর্ট অফিসের অদূরে পাঁচ জন দালালকে পাসপোর্ট ও লাইসেন্স সংশ্লিষ্ট নথিপত্রসহ পায় দুদক টিম। তাদের কাছে ডেলিভারি স্লিপ ও পাসপোর্টের কপিসহ অন্যান্য কাগজ পাওয়া যায়। অভিযান চলাকালে স্থানীয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং এক জনকে অর্থদণ্ড প্রদান করে।

এসময় দুদক টিম নরসিংদী পাসপোর্ট এবং বিআরটিএ অফিসের সহকারী পরিচালকগণকে সেবা প্রদানে অধিকতর আন্তরিক হবার সুপারিশ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বিআরটিএ-পাসপোর্ট অফিসের ৫ দালাল গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:১০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০