অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সময় ছিল দুই মাস, নজর দেয়নি সরকার: মান্না

ডেস্ক : করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য প্রায় দুই মাস সময় পাওয়া গেলেও সরকার মুজিব বর্ষ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে নজর দিতে পারেনি ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন নাগ‌রিক ঐক‌্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তি‌নি ব‌লেন, ‘সরকারের এই অবহেলা মেনে নেয়া যায় না। আমরা মনে করি, একটা বড় ধরনের বিপদ আমাদের সামনে রয়েছে। এজন্য সবাই মিলে কাজ করা উচিত। এজন্য কেউ কেউ জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরা সেটাকে সমর্থন করছি।’

ধনী ও সামর্থবানদের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘জাতি আজ অন্তত বড় বিপদের সম্মুখীন। করোনার স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলা করাটা অনেক বড় অর্থনৈতিক সামর্থের ব্যাপার। কিন্তু করোনার প্রভাব শুধু এ ক্ষেত্রেই না, অর্থনীতির ক্ষেত্রে অনেক বড় হয়ে দেখা দেবে। জাতির এই ক্রান্তিলগ্নে দেশে সামর্থ্যবান এবং ধনী মানুষদের উচিত হবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো।’

শুক্রবার (২০ মার্চ) জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যর উদ্যোগে ‘করোনা পরিস্থিতি ও আমাদের করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা ব‌লেন।

মান্না বলেন, ‘আমরা অভিযোগ করার জন্য সংবাদ সম্মেলন করছি না। করোনা ভাইরাস মোকাবিলা করার জন্য প্রায় দুই মাস সময় পাওয়া গিয়েছিল। কিন্তু সরকার মুজিব বর্ষ নিয়ে ব্যস্ত থাকায় সেদিকে নজর দিতে পারেনি। এই অবহেলা মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অর্থনীতিতে যে বিপর্যয় ঘটবে তা আমরা অতীতে দেখেছি নাকি সেটা প্রশ্ন করার সময় এসে গেছে। যেহেতু সবকিছু শাটডাউন করার পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে এর পরিণতি আমরা জানি না। এশিয়ান উন্নয়ন ব্যাংক বলেছে, করোনা যদি কিছুটা দীর্ঘস্থায়ী হয় তাহলে বাংলাদেশ প্রায় ৩০ হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবে।’

তিনি আরও বলেন, ‘জনসাধারণও করোনা নিয়ে যথেষ্ট সংবেদনশীল আচরণ করছে না। এর কারণে সরকার নিজেই এই ব্যাপারে অত্যন্ত গাছাড়া ভাব দেখাচ্ছে। এখন পর্যন্ত এ ক্ষেত্রে সরকারের কোনও সিরিয়াস কর্মসূচি দেখা যাচ্ছে না। সরকারের উচিত হবে খুব দ্রুত জনগণকে এক মহামারির ব্যাপারে পর্যাপ্ত তথ্য দিয়ে এর বিপদ সম্পর্কে সচেতন করে তোলা, যেন তারা নিজে থেকেই সতর্ক আচরণ করে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সময় ছিল দুই মাস, নজর দেয়নি সরকার: মান্না

আপডেট টাইম : ১২:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০