পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভারতে হাজার ছাড়াল করোনা আক্রান্ত, মৃত বেড়ে ২৪

ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে। খবর এই সময়ের।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩ জনে। এর মধ্যে ১১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছে।

এদিকে দ্য হিন্দু জানায়, ভারতে নতুন করে ১৮০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

করোনা সংক্রমণের আশঙ্কায় দিল্লির তিহাড় জেল থেকে ৩৫৬ জন বন্দিকে ৪৫ দিনের অন্তর্বর্তী জামিনে এবং ৬৩ জন বন্দিকে ৮ সপ্তাহের প্যারোলে ছেড়ে দেওয়া হয়।

উত্তরপ্রদেশ সরকারও ৮ সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে ১১ হাজার বন্দিকে।

অন্যদিকে রোগীদের পরিবারের লোকের তাণ্ডবে শনিবার রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মীরের শ্রীনগরের সরকারি হাসপাতাল। সেই সুযোগে হাসপাতাল থেকে লাপাত্তা হয়ে যান আইসোলেশনে থাকা ২৬ রোগী।

করোনা সংক্রমণ ঠেকাতে ভারতে কমপক্ষে ৩ কোটি ৮০ লাখ মাস্ক এবং ৬২ লাখ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রয়োজন বলে একটি সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটি মাস্কসহ বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের চাহিদা বাড়ছে।

এছাড়া ঘোষিত ২১ দিনের লকডাউনের মধ্যেই রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় দেশবাসীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভারতে হাজার ছাড়াল করোনা আক্রান্ত, মৃত বেড়ে ২৪

আপডেট টাইম : ০৩:৪২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০