পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দেশে আরো ১৮ জন করোনা রোগী শনাক্ত, মোট মৃত্যু ৯

ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট নয়জনের মৃত্যু হলো। এছাড়া ২৪ ঘণ্টা নতুন করে ১৮ জন আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্ত। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

রবিবার অনলাইনে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টার করোনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ১৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। তাদের নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে।

গত বছরের শেষ দিন চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর সেখানে তাণ্ডব চালানোর পর ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে দুই শতাধিক দেশ ও অঞ্চলে ভাইরাসটি ছড়িয়ে পড়লেও সবচেয়ে মহামারি আকার ধারণ করেছে ইতালি-স্পেনসহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। ভাইরাসটি ভয়াবহ আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র্রেও।

ইতোমধ্যে অচেনা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে সারা বিশ্বে প্রায় ৫০ হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখ।

গত ৮ মার্চ বাংলাদেশেও প্রথম করোনা শনাক্ত করা হয়। সেদিন তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানানো হয়। পরে আরও ৬৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়ার কথা জানায় আইইডিসিআর। তার মধ্যে আটজন মারা যায়। আর সুস্থ হয়ে বাড়ি ফেরেন ৩০ জন। আজ আক্রান্তের তালিকায় যোগ হয় আরও ১৮জনের নাম।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দেশে আরো ১৮ জন করোনা রোগী শনাক্ত, মোট মৃত্যু ৯

আপডেট টাইম : ০৯:৪৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২০