অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কুমিল্লায় দুই শিশু করোনায় আক্রান্ত

ডেস্ক: কুমিল্লার বুড়িচংয়ে করোনায় আক্রান্ত হয়েছে দুই শিশু। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন নিয়াতুজ্জামান।
এদিকে ওই দুই শিশুর করোনা পজেটিভ হওয়ায় বুড়িচং উপজেলা প্রশাসন ময়নামতি ইউপির জিয়াপুর গ্রামটিকে লকডাউন ঘোষণা করেছে।

জানা যায়, গত রোববার রাত ১১টার দিকে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক ব্যবসায়ীর মায়ের মৃত্যু হয়। পরে সোমবার ওই ব্যবসায়ী পরিবার নিয়ে বুড়িচংয়ে গ্রামের বাড়িতে চলে যান।

এ খবর পেয়ে প্রশাসন থেকে ওই পরিবারটিকে লকডাউন করা হয়। পরে স্বাস্থ্য বিভাগ থেকে ওই পরিবারের ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষায় ওই পরিবারের দুই শিশুর করোনা ধরা পরে।

জেলা সিভিল সার্জন নিয়াতুজ্জামান বলেন, আমরা ছয়জনের নমুনা পাঠিয়েছিলাম। বৃহস্পতিবার রিপোর্ট এসেছে। এরমধ্যে দুই শিশুর করোনা ভাইরাস ধরা পড়েছে।

তাদের এখন কী অবস্থা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ওই শিশুদের কোনো উপসর্গ নেই। তবে তারা করোনাভাইরাস বহন করছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কুমিল্লায় দুই শিশু করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৯:০৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০