পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ফরম পূরণ করলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে

ডেস্ক : চুয়াডাঙ্গা পুলিশের হেল্প ডেস্কে এসে ফরম পূরণ করলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে। দরিদ্র অসহায় মানুষদের জন্য এ উদ্যোগ নিয়েছে চুয়াডাঙ্গা পুলিশ। ইতিমধ্যেই অনেকেই ফরম পূরণ করে বাড়িতে থেকে পেয়েছেন পুলিশের দেওয়া খাবার।

করোনাভাইরাসের কারণে যারা খাদ্য সংকটে পড়েছেন তাদের জন্য নেওয়া হয়েছে এ উদ্যোগ। উদ্যোগে সাড়াও মিলেছে। অনেকেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার কার্যালয়ের হেল্প ডেস্কে এসে ফরম পূরণ করে যাচ্ছেন। তারপরই পুলিশের পক্ষ থেকে চাল, ডাল, আটা, তেল, সাবান প্রভৃতি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্য সংকটে পড়া পরিবারের বাড়িতে।

জানা গেছে, গত ৭ এপ্রিল থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য সংকটে থাকা মানুষ ফরম পূরণ করে বাড়িতে বসে খাদ্য সহায়তা নিচ্ছেন।
এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয়েছে, যেকোনো দানশীল ব্যক্তি এ কর্মসূচিতে অংশ নিয়ে সহায়তা করতে পারেন।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান জানান, সঠিকভাবে ঠিকানা জেনে বাড়ি খুঁজে বের করার জন্য ফরম পূরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কেউ ইচ্ছা করলে নিজের পরিচয়পত্রের ফটোকপি থানা কিংবা পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছে দিলেও তিনি খাদ্য সহায়তা পাবেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ফরম পূরণ করলেই খাবার পৌঁছে যাবে বাড়িতে

আপডেট টাইম : ০৯:০৮:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০