পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ঢাকা ছাড়া আরও ২১ জেলায় করোনার সংক্রমণ

ডেস্ক : রাজধানী ঢাকা ও ঢাকা জেলা ছাড়া আরও ২১টি জেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে। ঢাকায় সংক্রমণ বেশি। রাজধানী ও ঢাকা জেলার বিভিন্ন জায়গায় মোট ২০৯ জন আক্রান্ত হয়েছে। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলায়। এই জেলায় আক্রান্তের সংখ্যা ৫৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এই তথ্য জানা গেছে।

৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ৩৩০ জন শনাক্ত বলে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী, অন্যান্য জেলার তালিকায় আছে: গাজীপুর, জামালপুর, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, টাঙ্গাইল, শরীয়তপুর, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, রংপুর, গাইবান্ধা, নীলফামারি, চুয়াডাঙ্গা ও ময়মনসিংহ।

ঢাকা শহরে মোট রোগী শনাক্ত হয়েছে ১৯৬ জন। শহরে মোট ৬১টি এলাকার মানুষ আক্রান্ত হয়েছে। ১০ জন বা তার বেশি আক্রান্ত হয়েছে ধানমন্ডি, ওয়ারি, বাসাবো, উত্তরা ও মিরপুর-১ এ। আলোচিত টোলারবাগে আক্রান্ত হয়েছে ৮ জন।

নারায়ণগঞ্জের বাইরে মাদারীপুর, চট্টগ্রাম ও গাইবান্ধায় রোগী বেশি। ৯ মার্চ পর্যন্ত এই তিন জেলায় শনাক্ত করা রোগীর সংখ্যা যথাক্রমে ১১, ৯ ও ৮ জন।

রোগ শনাক্তকরণ পরীক্ষার সঙ্গে যুক্ত একটি সূত্র বলছে, আরও দুটি জেলায় সংক্রমণ ধরা পড়েছে। আজ শুক্রবার জেলাগুলোর নাম ঘোষণা হতে পারে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ঢাকা ছাড়া আরও ২১ জেলায় করোনার সংক্রমণ

আপডেট টাইম : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০