পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ Logo পাটগ্রামে প্রাথমিক শিক্ষক সমিতির ইফতার মাহফিলে এমপি ব্যারিস্টার হাসান রাজিব প্রধান Logo ময়মনসিংহ থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রকাশনা বন্ধে হাইকোর্টের রুল Logo বিআরটিএ চেয়ারম্যান ওএসডি Logo চলচ্চিত্র ও রাজপথে আপসহীন এক নাম: নির্মাতা সায়মন তারিক Logo (টিসিসি)-এর ৯৪তম এবং আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)- এর ২৩ তম সভা অনুষ্ঠিত Logo লালমনিরহাটে মাদক সেবনকালে আটক ৩ জন, ভ্রাম্যমাণ আদালতে জেল ও জরিমানা Logo এনসিপির জন্মদিনে সেতুমন্ত্রীর উপস্থিতি, নাহিদ ইসলামের উচ্ছ্বাস Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ওয়ালটন প্লাজার ম্যানেজারের Logo এলজিইডির দুর্নীতির বরপুত্র অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজহারুল ইসলাম সমাচার -০১

শোকের কর্মসূচী শুরু

bangobondhu
ফারুক আহম্মেদ সুজন:আগষ্ট মাসের শোকের কর্মসূচী শুরু হয়েছে। গতকাল রাত ১২টা ১ মিনিটে ১ আগষ্টের প্রথম প্রহরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’র আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচীর সূচনা করা হয়।

ঢাকা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করে জাতির জনক বঙ্গবন্ধুসহ শহীদদের স্মরণ করা হয়। এর পরপরই আওয়ামী লীগসহ সমমনা ২২টি সংগঠনের পক্ষ থেকে সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি মানববন্ধন ও কালোব্যাজ ধারণের কর্মসূচীও পালিত হয়।

বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ প্রজন্ম, আওয়ামী সমর্থক গোষ্ঠী, নির্মাণ শ্রমিক লীগ, বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু মঞ্চসহ ২২ সংগঠনের নেতাকর্মী ও অসংখ্য সাধারণ মানুষ এসব কর্মসূচিতে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ।

শোকাবহ আগস্টের প্রথম দিন শুরু হচ্ছে শুক্রবার। আওয়ামী লীগ, সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধু খুন হওয়ার পর থেকেই আগস্টকে শোকের মাস হিসেবে পালন করে আসছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন একদল বিপথগামী সেনা কর্মকতার হাতে।

সেদিন আরও প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল, মেজ ছেলে শেখ জামাল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের।

আরো হত্যাকান্ডের শিকার হন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ও তার স্ত্রী বেগম আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, তার ছোট মেয়ে বেবী সেরনিয়াবাত, ছোট ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত আবদুল্লাহ বাবু, শহীদ সেরনিয়াবাত, আব্দুল নঈম খান রিন্টু, বঙ্গবন্ধুর প্রধান নিরাপত্তা অফিসার কর্নেল জামিল উদ্দিন আহমেদ।

Tag :

এলজিইডির ৬ হাজার ৩৪৫ কোটি টাকার প্রকল্পে নিয়োগ নিয়ে প্রশ্ন: প্রকৌশলী সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েল আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ

শোকের কর্মসূচী শুরু

আপডেট টাইম : ০৪:৩৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০১৪