অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নোয়াখালী অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা, বের হলেই গ্রেফতার

নোয়াখালী: চীন থেকে ছড়ানো প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) মহামাার ঠেকাতে নোয়াখালী জেলা অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

শুক্রবার (১০ এপ্রিল) সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক তন্ময় দাস এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, শুক্রবার থেকে এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক ও নৌ-পথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য জেলায় যেতে পারবেন না।

জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবত থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ লকডাউনের আওতার বাইরে থাকবে। এসব আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৬ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ জনে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নোয়াখালী অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা, বের হলেই গ্রেফতার

আপডেট টাইম : ০২:২৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০