অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে মিলল সরকারি চাল!

ডেস্কঃ দেশ যখন করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ব্যস্ত, তখন ত্রাণ চুরিরও যেন হিড়িক পড়েছে। এবার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ঘরের মেঝে খুঁড়ে মিলল সরকারি চাল। আজ রোববার ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নে ঘটেছে এ ঘটনা।
সকালে ৯৯৯ থেকে ফোন পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরের খাটের নিচে মেঝে খুঁড়ে সাত বস্তা চাল উদ্ধার করে। এ সময় ইউপি সদস্য জুয়েল পলাতক থাকায় তার বাবা সাবেক ইউপি সদস্য নান্নুকে আটক করেছে পুলিশ।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, আজ সকাল ৬টার দিকে ৯৯৯ এ ফোন পাই। যিনি ফোন করেছেন তিনি জানান, বদরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই। এসময় জুয়েলের ঘরের খাটের নিচ থেকে মাটি খুঁড়ে পাঁচ বস্তা চাল ও ঘরের পেছন থেকে আরও দুই বস্তা চাল উদ্ধার করি।’

তিনি বলেন, ‘জুয়েলকে না পাওয়ায় তার বাবা নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জুয়েলের ঘর থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা সাতটি খালি বস্তা ও সাতটি ওএমএস কার্ড পাওয়া গেছে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইউপি সদস্যের ঘরের মাটি খুঁড়ে মিলল সরকারি চাল!

আপডেট টাইম : ০২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০