অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামের অলিগলিতে উড়ছে পুলিশের ড্রোন

ডেস্ক: করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে নগরীর অলিগলিতে আড্ডাবাজি বন্ধে এবার ‘অ্যাকশনে নামছে’ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সামাজিক দূরত্ব নিশ্চিত এবং পাড়া-মহল্লা ও অলিগলিতে অহেতুক আড্ডাবাজি বন্ধে নজরদারি ও তথ্যপ্রমাণ সংগ্রহ করতে সিএমপির কোতোয়ালী থানা প্রথমবারের মতো আধুনিক প্রযুক্তি ড্রোন ব্যবহার শুরু করেছে। বিষয়টি জানিয়েছেন নগরীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নগরবাসীকে আমরা বিভিন্ন উপায়ে সচেতন করেছি। কিন্তু অনেকে এখনো সচেতন না হয়ে অহেতুক ঘোরাফেরা করছে। তাই টহল দেওয়া শুরু করি। কিন্তু তাতে দেখা যায় অনেকেই আমরা গেলে গায়েব হয়ে যায়। আমরা চলে এলে আবারও আড্ডাবাজি শুরু করে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ও অপ্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষকে চিহ্নিত করতে এবার আমরা ড্রোনের সাহায্য নিচ্ছি।

তিনি আরও জানান, যারা এখনো সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায়, অলি-গলিতে অহেতুক আড্ডা দিচ্ছেন, করোনা ভাইরাস সংক্রমণকে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আইনগত ব্যবস্থা নিতে শুরু করেছি আমরা। আপনাদেরকে ড্রোনের মাধ্যমে নজরদারিতে রাখা হবে। অনেকের অলি-গলিতে আড্ডা দেয়া ছবি- ভিডিও সংগ্রহ করা হয়েছে। এখন পছন্দ আপনার। ঘরে থাকবেন নাকি থানায় থাকবেন।

কোতোয়ালী থানা সূত্রে জানা যায়, সামাজিক দূরত্ব নিশ্চিত এবং গলি উপ গলিতে অহেতুক আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করা হয়।

কোতোয়ালি থানা এলাকার জামালখান, কাজীর দেউরি, ব্যাটারি গলি, পাথরঘাটা, আলকরণ এলাকায় পরীক্ষামূলকভাবে ড্রোন উড়ানো হয়। ড্রোনে থাকা ৩টি ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও করা হয়। এসব ফুটেজ যাচাই বাছাই শেষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিয়মিতভাবে আকাশে উড়বে ড্রোন। পাহারা দেবে চট্টগ্রাম। নিশ্চিত করবে সামাজিক দূরত্ব।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

আড্ডাবাজি বন্ধে চট্টগ্রামের অলিগলিতে উড়ছে পুলিশের ড্রোন

আপডেট টাইম : ১০:২৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০