অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা, চার হাজার ইয়াবা সহ দুজন আটক

ডেস্কঃ করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিংদী ভিটাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে ৪ হাজারটি ইয়াবা বড়ি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

আটক দুজন হলেন নরিংদী গ্রামের মৃত দায়েনের ছেলে রুবেল ও লস্করদী গ্রামের সিরাজুলের ছেলে ইউনুছ।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, রুবেল ও ইউনুছ নরিংদী গ্রামের মোবারক হোসেনের সঙ্গে মাদক ব্যবসা করেন। মোবারকের কথা অনুযায়ী মারুয়াদী গ্রামের আরেক মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবার চালান দেওয়ার জন্য যায়। এসময় পুলিশ সংবাদ পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে।

তিনি আরো জানান, মোবারক হোসেন নারায়ণগঞ্জের বড় মাদকের ডিলার। তিনি ব্রাহ্মণবাড়িয়া থেকে নৌ ও সড়ক পথে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও নরসিংদীজেলাসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। মোবারককে গ্রেপ্তারে পুলিশ অভিযানে নেমেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

করোনার মধ্যেও থেমে নেই মাদক ব্যবসা, চার হাজার ইয়াবা সহ দুজন আটক

আপডেট টাইম : ০২:০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০