পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বিস্ময়কর ২২ এপ্রিল রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি

ডেস্কঃ মহাজাগতিক নানা বিস্ময়কর ঘটনার মধ্যে উল্কাবৃষ্টি অন্যতম। করোনার এই প্রকোপের সময়ে বিশ্ববাসী সেই বিস্ময় আবারও দেখার সুযোগ পাবেন। এই মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে ২২ এপ্রিল রাত থেকে ২৩ এপ্রিল ভোর পর্যন্ত। নানা জ্যোতির্বিজ্ঞান ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। তাদের তথ্যমতে, রাতের কালো আকাশে মহাজাগতিক আলোর উল্কাবৃষ্টির খেলা দেখা যাবে বুধবার এবং বৃহস্পতিবার। প্রতি ঘণ্টায় ২০ অথবা তারও বেশি সংখ্যক আলোর বিন্দু জ্বলে উঠতে দেখা যাবে আকাশে। প্রতিবছরই এই সময়ে উল্কাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। মহাকাশ বিজ্ঞানীদের মতে, এই সময়েই মহাকাশের ওই আবর্জনা স্তূপের পাশ দিয়েই ঘোরে পৃথিবী। আকাশ পরিষ্কার থাকলে এবারের উল্কাবৃষ্টি দেখা যাবে বাংলাদেশ থেকেও। ২২ তারিখ রাত সাড়ে আটটা থেকেই শুরু হয়ে যাবে উল্কাপাত। তবে রাত যত বাড়বে উল্কা দর্শন আরও পরিষ্কার হবে। বুধবার মধ্যরাত্রেই উল্কাবৃষ্টি সবচেয়ে বেশি দেখতে পারবেন মানুষ।

জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, সারারাত ধরেই চলবে এই উল্কাপাত৷ ঘণ্টায় ২০টি উল্কাপাত ঘটতে পারে বলে মনে করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। যেহেতু কোন নির্দিষ্ট জায়গা থেকে দেখা যাবে কি যাবে না, তা বলা হয়নি তাই ধারণা করা হচ্ছে যেকোনো স্থান থেকেই দেখা যেতে পারে এই মহাজাগতিক দৃশ্য।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বিস্ময়কর ২২ এপ্রিল রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি

আপডেট টাইম : ০৫:৫৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০