অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত

ফারুক আহম্মেদ সুজন :66987_f2_53298 হজ-তাবলীগ ও প্রধানমন্ত্রীপুত্র জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অবশেষে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকার ও আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলার খবর২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করায় এ সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এর আগে মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়ম মেনেই করা উচিত। দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল হওয়া উচিত। দায়িত্বে থেকে দলের জন্য ক্ষতিকর এমন কোনো মন্তব্য কিংবা আচরণ করা উচিত নয়।

ওবায়দুল কাদেরের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির এ সিদ্ধান্ত আসে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৪:১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪