অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

চাকরি বাঁচাতে ঢাকা ফিরছেন হাজার হাজার শ্রমজীবী মানুষেরা

ডেস্ক:সীমিত আকারে পোশাক কারখানা চালু করার ঘোষণার পর মুন্সীগঞ্জের নৌরুটে রাজধানীমুখী যাত্রীদের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় দক্ষিণাঞ্চলের হাজারো যাত্রী ভ্যান, মোটরসাইকেল ও ইজিবাইকে চড়ে কাঁঠালবাড়ি ঘাটে এসে ভিড় জমাচ্ছে।

শুক্রবার (১ মে) সকাল থেকে মুন্সীগঞ্জে দক্ষিনাঞ্চলের ২৩ জেলার একমাত্র প্রবেশদ্বার শিমুলিয়া কাঁঠালবাড়ী নৌপথে শ্রমজীবী মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। চাকরি বাঁচাতে তারা ছুটছেন ঢাকার দিকে।

এদিকে, শিমুলিয়া ঘাটে কোনো গনপরিবহন না থাকায় বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষগুলো। বেশি ভাড়ায় শ্রমিকরা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা করে গন্তব্যে রওনা দিচ্ছেন। কেউ যাচ্ছেন পিকআপ ভাড়া করে।

মাওয়া ফেরিঘাটের নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল ইসলাম জানান, সকাল থেকে শ্রমজীবী মানুষকে ফেরিতে নদী পার হতে দেখেছি। তিনটি ফেরিতে মানুষের চাপ বেশি ছিল। সব মিলিয়ে আনুমানিক দুই হাজার শ্রমজীবী মানুষ নদী পার হয়ে কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। কাঁঠালবাড়ী ঘাটে সেনাবাহিনী ও পুলিশ রয়েছে। তারা তাদের পরিচয় নিশ্চিত হয়েই শ্রমিকদের তুলে দিয়েছেন বলে জানান তিনি।

মাওয়া ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, একপ্রেসওয়েতে কোন ছোট পরিবহন চলাচলের অনুমতি আমরা দেইনা। তাই, ছোট বাহনে করে অনেক রাস্তা ঘুরে তারা ঢাকার বাবু বাজারের দিকে যায়। সেখান থেকে পরিবহন পাল্টে গন্তব্যে রওনা দেন শ্রমজীবীরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

চাকরি বাঁচাতে ঢাকা ফিরছেন হাজার হাজার শ্রমজীবী মানুষেরা

আপডেট টাইম : ০১:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০