পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

বরগুনায় মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ: আসামি গ্রেপ্তার

ডেস্ক : বরগুনায় তালতলীতে মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণের ঘটনায় প্রধান আসামি জহিরুল আকনকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব- ৮।

গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার সদর থানাধীন দক্ষিণ বালিয়াতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাবের বিশেষ আভিযানিক দলের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন।

গ্রেপ্তার যুবক তালতলী উপজেলার তেতুলবাড়িয়া এলাকার আলমগীর আকনের ছেলে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ‘মেয়ের সামনে গণধর্ষণে জ্ঞান হারালেন মা, ওসি নিলেন ধর্ষণচেষ্টার মামলা!’ সংবাদটি প্রকাশিত হলে র‌্যাব তদন্ত শুরু করে। অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার অন্যতম আসামি ও মোটরসাইকেল চালক জহিরুল আকরকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিকে তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলাটির তদন্ত চলছে তাই বিস্তারিত এখন বলা যাচ্ছে না। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।’

এর আগে বরগুনার তালতলী উপজেলায় সাত বছরের মেয়ে শিশুকে গাছের সঙ্গে বেঁধে মৃত্যুর ভয় দেখিয়ে তার মাকে গণধর্ষণ করা হয়। গত ২৩ এপ্রিল উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বরগুনায় মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মাকে গণধর্ষণ: আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৯:২৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২০