অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বুধবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

বাংলার খবর২৪.কম index_53349 : পবিত্র হজ, হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত নিয়ে ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরূপ মন্তব্যের প্রতিবাদ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান।

বিবৃতিতে বলা হয়, “পবিত্র হজ ও হযরত মুহাম্মদ (সা.) এবং তাবলীগ জামাত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকী ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য রেখে বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের অন্তরে মর্মান্তিক আঘাত হেনেছেন। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এছাড়া হজ সম্পর্কে গর্হিত মন্তব্য করে তিনি প্রমাণ করেছেন, তিনি ইসলাম ধর্মের একটি স্তম্ভ পবিত্র হজ্জ সম্পর্কে চরম অজ্ঞ। হযরত ইব্রাহীম (আ.) এর আমল থেকে মুসলমানরা যে পবিত্র হজ পালন করে আসছেন সে সম্পর্কে তিনি তার মন্তব্যে অজ্ঞতার প্রকাশ ঘটিয়েছেন ও চরম ধৃষ্টতা দেখিয়েছেন। পবিত্র হজ একটি ফরজ ইবাদত। কেউ পবিত্র হজের বিরুদ্ধে গর্হিত মন্তব্য করলে তার ঈমান থাকে না।

তার এই গর্হিত মন্তব্যের প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১ অক্টোবর সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।”

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বুধবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

আপডেট টাইম : ০২:৪৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০১৪