পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই

ডেস্ক: ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুর রহমান মোল্লা আর নেই। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

হাবিবুর রহমান মোল্লার ছেলে শ্যামল মোল্লা মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

শ্যামল মোল্লা জানান, তার বাবাকে গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় আজ সকালের দিকে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আওয়ামী লীগের এই সংসদ সদস্য স্ত্রী, তিন ছেলে ও মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাবিবুর রহমান মোল্লা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। এই প্রবীণ নেতা ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন হাবিবুর রহমান মোল্লা, কিন্তু পরাজিত হন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে জাতীয়তাবাদী দলের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান হাবিবুর রহমান মোল্লা। ২০০৮ সাধারণ নির্বাচনে তিনি ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা আর নেই

আপডেট টাইম : ০৫:২১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০