অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা

ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ের ২নং ওয়ার্ডের কেজি রোডে এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।

নিহতের মামা রেজাউল হক সোহাগ জানান, বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে জাহেদের সঙ্গে কিশোর গ্যাংয়ের সদস্য আমির হোসেন, নূর হোসেন ও রাশেদদের কথা কাটাকাটি হয়। পরে স্থানীয়রা তাদের মীমাংসা করে দেয়। এরই জেরে রাতে ১৫-২০ জন নিয়ে কেজি রোডে এসে জাহেদকে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। এ সময় বাঁচাতে গেলে ওমরকেও পেটায়। পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। অবস্থার অবনতি হওয়ায় জাহেদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়। হত্যাকারীরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে বলেও অভিযোগ সোহাগের।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধান ও হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কোরআনে হাফেজকে পিটিয়ে হত্যা করলো কিশোর গ্যাংয়ের সদস্যরা

আপডেট টাইম : ০৬:০৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০