পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

একের পর এক হাসপাতাল ঘুরে কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিবের মৃত্যু

ডেস্কঃ করোনাভাইরাস সঙ্কটের এই সময়ে কিডনির জটিলতায় অসুস্থ অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকারকে নিয়ে একের পর এক হাসপাতাল ঘুরতে হল তার পরিবারকে। অন্য কোনো হাসপাতালে না পেরে শেষে বৃহস্পতিবার কোভিড-১৯ রোগীদের জন্য নির্দিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল এই সরকারি কর্মকর্তাকে। শনিবার বেলা ১২টার দিকে গৌতম আইচের মৃত্যু হয় বলে তার মেয়ে সুস্মিতা আইচ জানিয়েছেন, যিনি নিজেও একজন চিকিৎসক।
সুস্মিতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ এর কোনো উপসর্গ না থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে অনেক কষ্টে বাবাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করাই।
“বাবার আইসিইউ সাপোর্টটা খুব দরকার ছিল, কিন্তু তা পাওয়া যায়নি। বাবার চিকিৎসাই হল না, বাবার অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরে কোনো সহায়তা পাননি বলেও অভিযোগ করেন সুস্মিতা।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হলেও তার বাবা কোভিড-১৯ এ আক্রান্ত কি না, তা জানার চেষ্টাও হাসপাতাল কর্তৃপক্ষ করেনি। গৌতম আইচ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ছিলেন। হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব বিষ্ণু কুমার সরকার তিনি বলেন, ‘অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন শ্রী গৌতম আইচ সরকার। তার কিডনির সমস্যাও ছিল। ডায়ালাইসিসের জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় চিকিৎসক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যেতে বলেন। সেখানে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
তবে সচিব শ্রী গৌতম আইচের করোনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। অনেক সময় রিপোর্ট পেতে ২৪ ঘণ্টা লেগে যায় বলেও জানান বিষ্ণু কুমার সরকার।

সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একের পর এক হাসপাতাল ঘুরে কুর্মিটোলায় ভর্তির পর অতিরিক্ত সচিবের মৃত্যু

আপডেট টাইম : ১২:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০