অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনাভাইরাস : ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৪ জন আক্রান্ত, মৃত্যু ১১ জন

ডেস্ক: দেশে বেড়েই চলেছে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা আগের চেয়ে বেড়েছে, সেইসঙ্গে শনাক্ত রোগীর সংখ্যাও বেড়ে এক হাজার ছাড়িয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪ জন এবং মারা গেছে ১১ জন। সুস্থ হয়েছে ২৫২ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৩৭টি ল্যাব থেকে ৭ হাজার ২৬৭টি। নমুনা পরীক্ষা করেছি ৭ হাজার ২০৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হলো ১ লাখ ২৯ হাজার ৮৬৫টি। সংগৃহীত নমুনা থেকে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৩৪ জন। মোট করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬৯১ জন। এখনো ঢাকা বিভাগ এবং ঢাকা সিটিতে শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেশি পূর্বের ন্যায়।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১১ জন। তাদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন মহিলা। আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২৩৯ জন।’

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২৫২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২ হাজার ৯০২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ১৮ দশমিক ৫২ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।’

এর আগে, রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৮৮৭ জন, মৃত্যু হয় ১৪ জনের। তার আগের দিন শনিবার শনাক্ত হয় ৬৩৬ জন আর মারা যায় ৮ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনাভাইরাস : ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৩৪ জন আক্রান্ত, মৃত্যু ১১ জন

আপডেট টাইম : ০৯:২০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০