অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

১০ মাসের শিশু করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন

ডেস্ক: লক্ষ্মীপুরের কমলনগরে করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ১০ মাসের শিশু আবদুর রহমান। করোনাজয়ী শিশুকে হাসপাতাল কর্মকর্তারা তার নিজ বাড়িতে পৌঁছে দেয়। এর আগে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও গিফট বক্সপ্রদান করা হয়। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।

শিশু আবদুর রহমানের বাড়ি উপজেলার চর লরেন্স ইউনিয়নের বক্তপাড়া। হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় শিশু আবদুর রহমানের সাথে ছিলেন তার মা মণি আক্তার। এ সময় তিনি চিকিৎসকদের সাথে তার সন্তানের সেবা করেন।

ডাক্তার রেজাউল করিম রাজিব জানান, গত ২১ এপ্রিল করোনা উপসর্গ নিয়ে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে শিশু আবদুর রহমান। করোনা উপসর্গ থাকায় হাসপাতালের চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করেন। ২৮ এপ্রিল তার নমুনায় করোনা পজেটিভ আসে। পরে শিশু আবদুর রহমানকে তার বাড়ি থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, এ সময় শিশু আবদুর রহমানের সাথে হাসপাতালে আসেন মা মণি আক্তার। হাসপাতালের চিকিৎসা নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন শিশু আবদুর রহমান। হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবার বাইরে ওষুধ, খাবার, শিশুখাদ্য ও বিশুদ্ধ পানি দিয়ে এ সময় শিশু আবদুর রহমান ও তার মা মণি আক্তারের পাশে ছিলেন হাসপাতালের চিকিৎসকরা।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, শিশু আবদুর রহমানের করোনা পজেটিভ আসার পর তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসা পরবর্তী সময়ে দুইবার করে নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ আসে। সে এখন এ ভাইরাসমুক্ত ও শারিরিকভাবে সুস্থ হওয়ায় হাসপাতাল থেকে আনুষ্ঠানিকভাবে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাকে হাসপাতাল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। কমলনগরে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে ৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

১০ মাসের শিশু করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন

আপডেট টাইম : ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০