অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ Logo হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, আটক স্বামী

ঈদের আগে সব মসজিদ-মাদরাসায় যাবে প্রধানমন্ত্রীর উপহার

ডেস্কঃ ঈদের আগে দেশের সব মসজিদে উপহার হিসেবে আর্থিক সহায়তা পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়াদের মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে সরাসরি নগদ অর্থ প্রেরণ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে বিভিন্ন মসজিদে ইমাম-মোয়াজ্জেমসহ অন্যান্যরা আছেন। সাধারণত রমজান মাসে সবাই মসজিদে বেশি যায়। তারাবির নামাজ পড়েন, অনেকে দান করেন। এতে মসজিদের ভালো ইনকাম হয়। আমি খোঁজ নিচ্ছি, এখনও অনেক মসজিদ কমিটি ও বিত্তশালীরা দান করে যাচ্ছেন-এ খবর আমি জানি। তারপরও সরকারের একটা দায়িত্ব আছে। আমি ইতোমধ্যে একটি তালিকা করতে বলে দিয়েছি। সব মসজিদে রমজান-ঈদ উপলক্ষে আর্থিক সহায়তা দেব।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য দেশের প্রতিটি এলাকার সব জায়গায় কষ্ট দূর করা। আমি সেটাই চাই। আমাদের এত মানুষ আমরা হয়তো বেশি দিতে পারবো না। কিন্তু কিঞ্চিত পরিমাণ দিতে পারি। কেউ যেন বঞ্চিত না হয় সে চিন্তা করেই আমরা এ পদক্ষেপগুলো নিচ্ছি।’
আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা দেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক মাদরাসা আছে যেখানে এতিমখানা রয়েছে। যাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তারা খুব কষ্টের মধ্যে ছিল। তাদের কথা চিন্ত করে ইতোমধ্যে ছয় হাজার ৮৬৫টি কওমি মাদরাসায় আর্থিক সহায়তা দিয়েছি। যার আর্থিক পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। দ্বিতীয় পর্যায় আরও সাত হাজার কওমি মাদরাসায় ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করা হবে-এ পদক্ষেপ নিয়েছি।’
——
জাগো নিউজ।

Tag :

কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত।

ঈদের আগে সব মসজিদ-মাদরাসায় যাবে প্রধানমন্ত্রীর উপহার

আপডেট টাইম : ০৭:৪১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০