
ডেস্কঃ ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল এলাকায় গলায় লিচুর বিচি আটকে আব্দুল্লাহ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৯.৩০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত আব্দুলাহ সরমহল এলাকার নাসির উদ্দীনের পুত্র। জানা যায়- রাতে পরিবারের সদস্যদের সাথে ছিলো শিশুটি। এসময় পরিবারের কারে ফেলে দেয়া লিচুর বিচি কুড়িয়ে শিশুটি খেয়ে ফেলে। পরে তার গলা বন্ধ হয়ে আসছে বুঝতে পেরে উদ্ধার করে নলছিটি স্বাস্থ কমপ্লেক্স জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন।
বাংলার খবর ডেস্ক : 










