পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইফতারিতে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে হত্যা!

ডেস্ক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় ইফতার করার সময় ঠান্ডা পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে মো. কামাল উদ্দীন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ছনহরা ইউনিয়নের গুয়াতলী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শেলী আকতার (২৭) উপজেলার মনসা গ্রামের আহমদ নবীর মেয়ে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার ইফতারিতে স্ত্রীর কাছে ফ্রিজের ঠান্ডা পানি চান কামাল। ঠান্ডা পানি নেই বলে জানালে রেগে গিয়ে শেলী আকতারের মাথায় ইট দিয়ে আঘাত করেন তিনি। এ সময় শেলী মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শেলীকে উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে পটিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ইফতারিতে ফ্রিজের পানি চেয়ে না পেয়ে স্ত্রীকে ইট দিয়ে আঘাত করেন স্বামী। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইফতারিতে ঠান্ডা পানি না পেয়ে স্ত্রীকে হত্যা!

আপডেট টাইম : ০১:১৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০