অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঈদের দিন ঘুমন্ত মা ও দুই মেয়েকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

ডেস্ক: লক্ষ্মীপুরের রায়পুরে ঘুমন্ত অবস্থায় মা ও তার দুই মেয়েকে এসিডে ঝলসে দিয়েছে মুখোশ পড়া দুর্বৃত্তরা। সোমবার দুপুরে আহতদের জেলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী প্রেরণ করা হয়।

এর আগে ঈদের দিন ভোর রাতে ঘরের জানালার কাঁচ ভেঙে রায়পুর উপজেলার কেরোয়া গ্রামে তাদের ওপর এসিড নিক্ষেপ করা হয়।

এতে করে মা আনোয়ারা বেগম ও তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (২৬) ও সুমি আক্তারের (১৭) শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, রাতে দুই বোন ও মা একসঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে জানালার কাঁচ ভেঙে মুখোশ পড়া দুর্বৃত্তরা তাদের এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে প্রত্যেকের গলায়ও মুখসহ বিভিন্ন অংশ ঝলসে যায়।তাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আরও উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, মা ও মেয়েদের সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট মেয়ে সবচেয়ে বেশি ঝলসে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের নোয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রায়পুর থানার ওসি তোতা মিয়া জানান, মা-মেয়েসহ একই পরিবারের তিনজনকে এসিড নিক্ষেপ করার সংবাদ শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঈদের দিন ঘুমন্ত মা ও দুই মেয়েকে এসিডে ঝলসে দিল দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০২:৫৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০