অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

ছেলেকে আটক : থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা

ডেস্কঃ বগুড়ার শিবগ‌ঞ্জে ছেলেকে আটক করে মারধর করার গুজবে থানায় ঢুকে এক পুলিশ সদস্য পিটিয়েছেন তছকিন (৫০) নামে এক বাবা। বুধবার (২৭ সে) রা‌তে শিবগঞ্জ থানায় এ ঘটনা ঘটে। প‌রে পু‌লিশ তছকিনকেও আটক করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরের আম ও কাঁঠাল গাছ থেকে ফল চুরির অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার বিকেলে শিবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তদন্তে যান। তিনি সেখান থেকে ফিরে আসার সময় কালিপড়া গ্রামের লোকজন হাসপাতালের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবনে হামলা চালান। খবর পেয়ে তিনি আবারও সেখানে গেলে পূবালী ব্যাংক কর্মকর্তা মুহিত ও আশপাশের গ্রামের অর্ধশত নারী-পুরুষ পুলিশকে ঘেরাও করে রাখে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আট‌কে পড়া পু‌লিশ সদস্যদের উদ্ধার করে। এ ঘটনায় মুহিত (৩৪), হাফিজার (৩০) ও হারুনার রশিদ নামে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।‌

এদিকে রা‌তে ছেলেকে থানায় মারধর করা হচ্ছে- এমন খবর পেয়ে মুহিতের বাবা তছকিন থানায় গেলে দায়িত্বরত পুলিশ সদস্য তার পরিচয় জানতে চান। এ সময় তছকিন ওই পুলিশ সদস্যকে মারধর শুরু করেন। পরে তছকিনকেও আটক করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, পু‌লি‌শের ওপর হামলা ছাড়াও আটকদের নামে মামলা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

ছেলেকে আটক : থানায় ঢুকে পুলিশ সদস্যকে পেটা‌লেন বাবা

আপডেট টাইম : ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০