পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

করোনাকে স্ত্রীর মতো মানিয়ে নিতে হবে

ডেস্ক: তাকে জিজ্ঞেস করা হয়েছিল, করোনা তো নির্মূল হবে না। এবার সরকারের পরবর্তী পদক্ষেপ কী? তিনি খানিকক্ষণ ভেবে বললেন, ‘করোনা একেবারে স্ত্রীর মতো। প্রথমে আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। তার পর উপলব্ধি করবেন যে সেটা হবে না। তখন হাল ছেড়ে দেবেন। এবং মানিয়ে নেবেন ধীরে ধীরে।’

কথাগুলো তিনি মজার সুরেই বলেছিলেন। তা নিয়ে যে আন্তর্জাতিক স্তরে প্রচার হবে কে জানত! ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাহফুদ এমডি বলেছেন কথাগুলো। তিনি আরও বলেছেন, ‘আমরা তো আর চিরদিন ঘরবন্দী থাকব না। এই ভাইরাসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই স্বাস্থ্যের প্রতি সচেতন থেকে কাজে ফিরতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ইন্দোনেশিয়ার সরকার এবার লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিনের মধ্যে লকডাউন পুরোপুরি তুলে নেওয়া হতে পারে সেখানে। এমনিতেই দীর্ঘদিন লকডাউন থাকার কারণে অন্য দেশগুলির মতো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইন্দোনেশিয়া। তাই আর কোনও কিছু বন্ধ রাখতে রাজি নয় সেখানকার সরকার। করোনার সঙ্গে লড়াই জারি রেখেই জীবনযাত্রা চালাতে হবে। এমনটাই মেনে নিয়েছে ইন্দোনেশিয়া।

তবে সেখানকার মন্ত্রী মাহফুদ এমডি করোনার সঙ্গে স্ত্রীর তুলনা করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। মহিলাদের বিষয়ে এমন কথা অনেকেই ভাল চোখে দেখেননি। উইমেন সলিডারিটি সোসাইটি ইতিমধ্যে মাহফুদ এমডির এমন মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছে। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা সেক্সিস্ট ও মিসোগনিস্টিক মনোভাব পোষণ করেন বলেও অভিযোগ করেছেন অনেকে।

আবার কেউ কেউ বলেছেন, একজন মন্ত্রী এমন কথা বলছে মানে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে আত্মবিশ্বাস হারিয়েছে সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সরকার তাহলে সম্পূর্ণ ব্যর্থ। প্রসঙ্গত, প্রায় ২৪ হাজার মানুষ ইন্দোনেশিয়ায় করোনা আক্রান্ত। মারা গিয়েছে প্রায় দেড় হাজার মানুষ। সূত্র : জি নিউজ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

করোনাকে স্ত্রীর মতো মানিয়ে নিতে হবে

আপডেট টাইম : ০৪:০৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০