পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

কবর থেকে জীবিত শিশু উদ্ধার, বাবা-মা পলাতক

ডেস্ক : সদ্যোজাত সন্তানকে জীবন্ত কবর দিয়ে পালিয়েছেন বাবা-মা। পরে কান্নার আওয়াজ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কোনোরকমে রক্ষা পেয়েছে ছোট্ট প্রাণটি।ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে এ ঘটনা ঘটে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, স্থানীয় যুবক মনোজ ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। কাজ করা সময় এক বাচ্চার কান্নার আওয়াজ তার কানে আসছিল। কিন্তু তিনি ততটা পাত্তা দেননি। ঝোঁপের কাছে মাটি ফেলতে গিয়ে দেখেন, একটি বাচ্চার হাত মাটি থেকে বাইরে বেরিয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের ডেকে আনেন। তারাই মাটি খুঁড়ে নবজাতকটিকে উদ্ধার করেন। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ডাক্তাররা একাধিক পরীক্ষা করে দেখেন শিশুটি সুস্থই আছে। তবে বেশকিছুটা কাদা খেয়ে ফেলেছে সে। এরপর তাকে জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। তবে নবজাতকের বাবা-মার হদিশ পাওয়া যায়নি।

সিদ্ধার্থনগররের বাসিন্দারা বলছেন, ঝোঁপের কাছে সদ্যোজাতকে পুঁতে দিয়ে গিয়েছিল তার পরিবারের লোকজন। বেশখানিকটা সিমেন্ট, মাটি পড়েছিল। সেখান থেকে সদ্যোজাতর হাতটি শুধুমাত্র বেরিয়ে ছিল। কান্নার আওয়াজ শুনে সদ্যোজাতটিকে আমরা উদ্ধার করি। হাসপাতালে নিয়ে যাই। সে এখন সুস্থই আছে।

স্থানীয়রা জানাচ্ছেন, শিশুটির বয়স মাত্র একদিন। কিন্তু কেন অমানবিক কাজ করল তার পরিবার, উঠছে প্রশ্ন। এ বিষয়ে স্থানীয়দের ধারণা, হয়তো সদ্যোজাতর পিতৃপরিচয় নিয়ে সমস্যা ছিল। কিংবা পরিবার চাইনি তার জন্ম হোক। তাই এভাবে পুঁতে দিয়ে গিয়েছিল।

স্থানীয় থানা যোগিয়ার এসএইচও অঞ্জনি কুমার বলেন, শিশুটি এখন ভালো আছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

কবর থেকে জীবিত শিশু উদ্ধার, বাবা-মা পলাতক

আপডেট টাইম : ০৫:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০