পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মাস্ক না পরায় পিটিয়ে হত্যা

ডেস্ক: করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত পুরো বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মেক্সিকোতেও হানা দিয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। এরই মধ্যে মেক্সিকোতে মাস্ক না পরায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর গুয়াদালাজারায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা রাইফেলের বাট দিয়ে লোপেজকে পেটাচ্ছেন এবং তাকে গাড়িতে টেনেহিঁচড়ে তোলার চেষ্টা করছেন। এসময় আশেপাশের লোকজন তাকে ছেড়ে দিতে পুলিশের কাছে অনুরোধ জানান। পরে লোপেজের স্বজনরা থানায় গিয়ে জানতে পারেন তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। লোপেজের পা থেকে গুলি পাওয়া গেছে এবং মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে।

বৃহস্পতিবার পেশায় রাজমিস্ত্রি ৩০ বছরের জিওভান্নি লোপেজকে গুয়াদালাজারার কাছে ইক্সটলাহুয়াকান ডি মেমব্রিলস শহর থেকে গ্রেফতার করে মিউন্সিপ্যাল পুলিশ।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, সরকারি দপ্তরের বাইরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিক্ষোভকারীরা পুলিশের টহলযানে অগ্নিসংযোগ করে এবং ভবনের দেয়ালে গ্রাফিতি আঁকে। বিক্ষোভকারীদের সরকারি ওই ভবনের ফটক ভাঙতেও দেখা গেছে একটি ভিডিওতে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মাস্ক না পরায় পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ০৫:৩৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০